
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে সীমান্ত শহরে। এই নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব নতুন প্রজন্মের অহংকার ও জনপ্রিয় নেতা,ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী গণসংযোগে ঢল নামছে সাধারণ মানুষের।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বেনাপোল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে এমন দৃশ্য দেখা গেছে। ভোটারদের দোয়া ও আন্তরিক সমর্থন নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন তিনি। ভালবাসা আর গভীর আন্তরিকতায় তাদের প্রিয় মানুষটিকে বুকে জড়িয়ে নিচ্ছেন এলাকার সাধারণ ভোটাররা।
নতুনদের পাশাপাশি প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন, পরম শ্রদ্ধায় বুক মিলিয়ে কোলাকুলি করেন এবং মুরুব্বিদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
প্রচারণাকালে সাধারণ মানুষের সাথে তার আবেগঘন ও আন্তরিক মেলবন্ধন পুরো ৩ নম্বর ওয়ার্ড জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শিশু, কিশোর, নারী-পুরুষ, এমনকি বয়োবৃদ্ধরাও আগামী পৌরসভা মেয়র নির্বাচনে জয়ের মালা ইমদাদুল হক ইমদাদের গলায় দেখতে চাইছেন।
সরেজমিনে ৩ নং ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রিয় নেতার আগমনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যান্য ওয়ার্ডের মতো এখানেও বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা ও সমর্থনে সিক্ত হচ্ছেন তিনি।
এলাকার মানুষ মনে করছেন, জনদরদি এই মানুষটিই বিগত দিনের মতো আগামীতেও তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। গণসংযোগে তরুণ প্রার্থী ইমদাদকে কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন স্থানীয় ভোটাররা।
সাধারণ মানুষের ভাষ্যমতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও প্রগতিশীল চিন্তাভাবনার কারণে তরুণ সমাজ থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে ইমদাদকে নিয়ে আলাদা এক উদ্দীপনা কাজ করছে।
৩ নং ওয়ার্ডের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, ইমদাদুল হক ইমদাদ মেয়র নির্বাচিত হলে বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়ন হবে বলে তারা বিশ্বাস করেন। তাদের আশা, ইমদাদুল হক ইমদাদ জয়ী হলে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা এবং সামাজিক-অর্থনৈতিক বিভিন্ন প্রকল্পের কাজ নতুন উদ্যমে শুরু হবে। তারা বলেন,”আমরা এমন একজন মেয়র ও যোগ্য প্রতিনিধি চাই, যিনি সবসময় সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন। ইমদাদ ভাই আমাদের মনের কথা বোঝেন।”
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন: “বেনাপোল দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। তবে আজ পর্যন্ত এ পৌরসভার আধুনিকায়ন এবং সার্বিক নাগরিক সুবিধার যে ঘাটতি রয়েছে, তা দূর করাই আমার মূল লক্ষ্য।
আমি রাজনৈতিক পরিচয়ের চেয়ে সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও একটি তিলোত্তমা আধুনিক পৌরসভা বিনির্মাণে ৩ নম্বর ওয়ার্ডসহ পুরো পৌরসভার সর্বস্তরের মানুষের মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করছি।”
৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বেনাপোল পৌর নির্বাচনে ইমদাদুল হক ইমদাদের অবস্থানকে ক্রমশ শক্তিশালী করে তুলছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...