
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সুগারমিলে মলাসেস (অ্যালকোহল তৈরীর কাচামাল) চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে হওয়া ভারী বৃষ্টির ফলে সুগার মিলের মলাসেস পাইপ লিকেজে পাশের একটি পুকুরে চলে গেলে তা উদ্ধারে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে কর্তৃপক্ষ।
উদ্ধারকাজে নিয়োজিত মোমিন নামের এক শ্রমিক ১৩ ড্রাম মলাসেস চুরি করে নিয়ে গেলে নিমিষেই তা জানাজানি হয়ে যায়।
গত বৃহস্পতিবার সুগার মিলের মলাসেস চুরির এ ঘটনা ঘটলে শুক্রবার বিকেলেই সুগারমিল সংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে ১৩ টি মলাসেস এর ড্রাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালাসেস মিল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে মলাসেস চুরির সাথে জরিত মোমিনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে মিল কর্তৃপক্ষ।
এছাড়াও চুরির ঘটনায় আরো বিষদ তদন্ত করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন জানান,মিলের মলাসেস পাইপ লিকেজের বিষয়ে চুরির যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দু:খজনক। এ ধরনের কাজের সাথে মিল কর্তৃপক্ষ বা শ্রমিক ইউনিয়নের কেউ জড়িত থাকতে পারেনা।
যে ঘটনাটি ঘটিয়েছে সে মিলের চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের ঠিকাদার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও অভ্রন্তরীন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, সন্দেহভাজন শ্রমিক মোমিন পলাতক রয়েছে। উদ্ধারকৃত ১৩ ড্রাম মালাসেসের কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় তা মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি।
সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, মেইন হাউসের পাইপলাইনে লিকেজের ঘটনায় কিছু মলাসেস মিল সীমানার কাছের একটি পুকুরের পানিতে মিশে যায়।
বিষয়টি জানার পর কিছু মালাসেস নিজস্ব জনবল দিয়ে উদ্ধার করে মিলে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...