
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন রোগী।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষগুলোর কার্যকারিতা আরও বাড়াতে হবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী অবহেলার কারণে আজ ডেঙ্গুর মতো সাধারণ রোগও মহামারীর রূপ নিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসা নয়, বরং মশা নিধনে দীর্ঘমেয়াদী ও কার্যকর জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি, নতুবা এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ওষুধের সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে গণমাধ্যমকে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...