
জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন। তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের কারণ মূল্যায়নে ঢাকায় আসছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে নয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করার কথা রয়েছে। এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে তাদের এই সফর। তারা পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...