
খন্দকার নিরব, ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চর মোজাম্মেল চরে এ বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল।
আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় তিনজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত ও যাচাই চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...