
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ এবং অপতথ্য রোধে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, তথ্য অধিকার আইন নাগরিকের একটি আইনি অধিকার। তবে আইনের আওতায় যে তথ্য দেওয়া সম্ভব, তা দিতে হবে এবং যে তথ্য আইন অনুযায়ী দেওয়া যাবে না, তার কারণও সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে।
জনগণের প্রয়োজনীয় তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তথ্যপ্রত্যাশীদের যেন হয়রানির শিকার হতে না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্টদের ধারণা ও সচেতনতা বাড়াতে হবে। এ আইনের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
সভায় সঞ্চালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। তথ্য অধিকার দিবসের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক আবদুস সালাম।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন