
টানা কয়েক দিনের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এই আকস্মিক ও তীব্র প্রাকৃতিক দুর্যোগের ফলে নগরীর জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নগরীর সব ৫০টি জেলাকে আনুষ্ঠানিকভাবে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
অবিরাম বর্ষণের ফলে ব্যাংককের নিচু এলাকাগুলোর ঘরবাড়ি, দোকানপাট ও প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হওয়ায় স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কার্যক্রম। পানি বন্দি হয়ে পড়া সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা বোট ও ভারী যানের সাহায্যে পানি সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ জোড়দার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৯০০ মানুষকে উদ্ধার করে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মাঝে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবা বিতরণ করা হচ্ছে।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ও এর আশেপাশের অঞ্চলে প্রায় ৫২ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...