
বকুল হোসেন, তানোর (রাজশাহী): মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজশাহীর তানোরে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট/২৬) তানোর থানা পুলিশের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পরভেজ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালাম, এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন— তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, এবং মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক সহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজকে নির্দেশ প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ।
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।পরে তিনি থানা চত্বরে একটি আমের চারা রোপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...