
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহী তানোরে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার ১৭জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় তানোর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রাজশাহী অঞ্চল) রাজশাহী, মোহাম্মদ নাসির উদ্দীন ।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সাইফুল্লাহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরী , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ ওয়াজেদ আলী মিঞা, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবাস কুমার মন্ডল, অতিরিক্ত কৃষিসম্প্রসারণ অফিসার, তানোর,রাজশাহী।
সভায় বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি চাষ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ কৃষি বিষয়ে এক দিনের প্রশিক্ষন প্রদান করান মোঃ শাহাদাৎ হোসেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রকল্পে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী প্রমুখ।
এসময় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদসহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।সভা শেষে পার্টনার কংগ্রেস ২০২৬ প্রকল্প কার্যক্রম প্রদশনীর স্টল উদ্বোধন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...