
মোঃ বকুল হোসেন,রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে ভূমি ব্যবস্থাপনা ও ভূমির উৎপাদনমূখী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলার সম্মেলন কক্ষে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-বারিন্দ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মশালা।
রাজশাহী ব্র্যাক আইডিপি বারিন্দ প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
উপজেলা ব্যবস্থাপক ইসমত বারীর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা। প্রজেক্টের মাধ্যমে কার্যকারিতা তুলে ধরেন চাপাইনবয়াবগঞ্জ জেলা ব্যবস্থাপক বিজয় ডিগ্যা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সোনালী খাতুন, কর্মসূচি সংগঠক মায়া মারথা লাকড়া,সোহেল রানা, দিপু মাহান্ত, কারিতাস এনজিও তানোর শাখার পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।এসময় সংস্থার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...