তানোরে সাংবাদিকের সাথে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীরের মত বিনিময়

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুল হোসেন রাজশাহী ( তানোর): রাজশাহীর তানোরে কর্মরত সকল সাংবাদিক দের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার দুপুরের দিকে পৌর এলাকার আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত হয় সভা। এতে প্রধান অতিথি হিসেবে সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা মুলুক বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান,তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যান হয়। আবার মিথ্যা অপপ্রচারে দেশ ও জাতির সর্বনাশ হয়। সুতরাং আপনারা এলাকার সমস্যা দুর্ভোগ, ছিন্নমুল মানুষের খবর প্রকাশ করে দেশ বা এলাকাকে এগিয়ে নিবেন। দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে।

কিন্তু জুলুম রয়ে গেছে।আমরা তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, সেটা বাস্তবায়ন হচ্ছে। আগামীতে পিআর পদ্ধতির নির্বাচনও প্রতিষ্ঠিত হবে। কারন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দখল বাজি, মনোনয়ন বানিজ্য, নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্যসহ কেন্দ্র দখল থেকে শুরু করে যাবতীয় অনিয়ম দূর হবে।

সুতরাং একদিন না একদিন পিআর পদ্ধতিতেই এদেশে নির্বাচন হবে। জামায়াতকে রাজকারসহ স্বাধীনতা বিরোধী বলে টেগ দেয়া হচ্ছে। এই টেগের রাজনীতি করতে গিয়ে দেশ থেকে পালাতে হয়েছে। হাতেগোনারা পালিয়েছে, কিন্তু তাদের সমর্থক কর্মীরা নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামায়াত স্বাধীনতা বিরোধী ছিল না।

ওই সময়ের নেতারা ভেবেছিল দেশ স্বাধীন হলে ভারতের কাছে পরাধীন হয়ে থাকবে। স্বাধীনতার ৫৪ বছরে আজ সেটাই প্রমান হয়েছে।পরাজিত ফ্যাসিস্ট ভারতে বসে নানা অপকর্ম করে যাচ্ছে। আমরা দেশে কোন চাঁদাবাজ দখলবাজ নৈরাজ্য কারীদের দেখতে চাই না। আপনারা নির্ভয়ে সাদাকে সাদা বলবেন আর কালোকে কালো বলবেন। কোন দলের কাছে সামান্য সুযোগ সুবিধার জন্য নিজেদের কে বিকিয়ে দিবেন না।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল কালাম আজাদ, পৌর আমীর মাওলানা মুকসেদ আলী, সেক্রেটারি জুয়েল রানা, কাজী মিজানুর রহমান, আফজাল হোসেন, মাহবুর প্রমুখ।এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর