
খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার(২৩ আগষ্ট) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী ডিপোতে ও লক্ষীখোলা মৎস্য আড়তে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে তিন ব্যবসায়ীকে মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মোট ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্যরা, মেরিন ফিশারিজ কর্মকর্তা তারিকুল ইসলাম এবং ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, জনস্বাস্থ্য ও রপ্তানি বাণিজ্যের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...