
মোঃ বকুল হোসেন,তানোরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাজশাহী জেলা তানোর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শোডাউন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ও বিএনপির নেতা সুলতানুল ইসলাম তারেক।
জানা গেছে, চলতি মাসের ২৫ শে নভেম্বর দিন ব্যাপী রাজশাহী গোদাগাড়ী হয়ে তানোর গোল্লাপাড়া বাজারের থানার মোড়ে এসে গান জমায়েত হন, সেখানে তিনি সংক্ষিপ্ত পথসভা করে, তালন্দ, মাদারীপুর, চৌবাড়িয়া, হয়ে কামারগাঁ বাজারে পথসভা শেষে পুনরায় তানোর থানার মোড় হতে তালন্দ ইউ পির দেবীপুর পাঁচন্দর ইউপি যোগীশো, কৃষ্ণপুর, প্রানপুর,মুন্ডমালা পৌরসভা আইড়া মোড়,বাধাইড় তেলো পাড়া সহজ বিভিন্ন ইউপির বাজার গুলোতে এই গণসংযোগ চালায়।
বিএনপির নেতা সুলতানুল ইসলাম তারেক এর আগমন ঘিরে তানোর উপজেলা, পৌর ও ইউপি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
তারেকের গণসংযোগে শত শত মাইক্রোবাস” মোটরসাইকেল ও নেতাকর্মীরা সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।গণসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, সাধারণ সম্পাদক ও পাঁকড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
গোদাগাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি এনামুল হক।তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম। তানোর পৌর যুব দলের আহ্বায়ক সাইদুর রহমান।
চর-আসাড়িয়াদহ ইউপি বিএনপির সভাপতি গোলাম মুস্তফা চাদ। গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।সাংগঠনিক সম্পাদক এসএম বাবু। তানোর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ও তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক।
তানোর পৌর ওয়ার্ড যুবদল সভাপতি বজলুর রহমান বজলুসহ তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউপির বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...