
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
এসময় সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সাহেদুল ইসলাম, রাসেদুল ইসলাম ও মোশারফ হোসেন, উপজেলা পাথর-বালু সরবরাহকারী সমিতির সভাপতি ও পাথর-বালু যৌথ ফেডারেশনের সাধারন সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরাও উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...