
শিক্ষা ও কারিগরি দক্ষতা ছাড়া ত্রিপুরা জাতির টিকে থাকার কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, একসময় কুমিল্লা ‘ত্রিপুরা’ নামে পরিচিত ছিল এবং ত্রিপুরা মহারাজাদের শাসনামলে এ অঞ্চলের ঐতিহ্য, রাজদরবার ও স্থাপনা ইতিহাসের সাক্ষ্য বহন করে।
আজ অনেক কিছু হারিয়ে গেলেও ধর্মসাগর, রানীর কুটির, লাইব্রেরি-পাঠাগারসহ গুরুত্বপূর্ণ নিদর্শন জেলা প্রশাসনের আওতায় রয়েছে। শিক্ষা ও সামাজিক-রাজনৈতিক সচেতনতার অভাবে ত্রিপুরা জাতি অতীতের অনেক অস্তিত্ব হারিয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। বর্তমান প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর জোর দেন তারা।
কুমিল্লা ত্রিপুরা শ্রমিক কল্যাণ ফোরামের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বার্ষিক বনভোজন মিলনমেলা (বলংপানা), আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধনবান ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধন করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক-গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, রাঙামাটি জেলার সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা। মুখ্য আলোচক ছিলেন সমাজকর্মী ও চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাত্রিকস গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, বাত্রিকস কুমিল্লা জেলার মলিন্দ্র দেববর্মন, কুমিল্লা ত্রিপুরা শ্রমিক ফোরামের প্রধান উপদেষ্টা হিরলাল ত্রিপুরা, উপদেষ্টা মাচাং দয়াবান ত্রিপুরা, টিএসএফ বিডি কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি যুবরাজ দেববর্মা এবং টিএসএফ বিডি খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা।
আলোচনা সভার প্রথম অধিবেশন শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে তিন পার্বত্য জেলার প্রবীণ শিল্পী বিদ্যুৎ শংকর ত্রিপুরা ও তরুণ শিল্পী জয়েস ত্রিপুরা, জুলিপ্রু মার্মা, আরশি ত্রিপুরা ও পার্কি চাকমাসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিপন জ্যেতি ত্রিপুরা (সহ-সাংগঠনিক সম্পাদক) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পিতা ত্রিপুরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...