ত্রিশালের সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ , ২৩ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে থেকে ত্রিশাল থানার পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান।

এ সময় শতাধিক দোকানঘর ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন মহাসড়কের দু’পাশে অবৈধ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ-সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ উপবিভাগীয় প্রকৌশলী মোফাখারুল ইসলাম।

মন্তব্য লিখুন

আরও খবর