
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ড ও অবৈধভাবে জ্বালানি তেল মজুদের ঘটনায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করেছে।
শনিবার (০২ মে ২০২৬) রাতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে উমর ফারুক (৫১)-এর ভাড়া বাসায় মজুদকৃত পেট্রোল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তার বাসার সিঁড়িঘর থেকে কন্টেইনারে রাখা অতিরিক্ত প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত উমর ফারুক অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় মোবাইল কোর্ট পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে যানবাহন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রয়ের অপরাধে ইভা ফিলিং স্টেশনের ম্যানেজারকে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ত্রিশাল থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...