
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন একই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জানা যায়, দুর্বৃত্তরা মোতালেব হোসেনকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি নিয়মিত ক্ষেত পরিদর্শনে যেতেন। সেদিনও একইভাবে বের হলেও আর জীবিত ফিরে আসেননি। কে বা কারা তাকে হত্যা করেছে তা পরিবার জানে না।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে মরদেহের পাশে তার বাবার মোবাইল ফোন পাওয়া গেছে। কোমড়ে প্যাঁচানো কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকাও অক্ষত ছিল। দুর্বৃত্তরা কোনো কিছু নেয়নি। এতে হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তবে তার সঙ্গে থাকা টাকা অক্ষত রয়েছে।
ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...