
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল পৌরসভার নওধার পূর্বপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেল।
তিনি উপস্থিত জনগণের কাছে তার রাজনৈতিক লক্ষ্য, আদর্শ এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বাবুল, ত্রিশাল পৌর জামায়াতের সেক্রেটারি এনামূল হক, ত্রিশাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম এবং ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. মাওলানা মতিউর রহমান নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...