
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় মোঃ রিয়াদ হোসেন রাজু (৩০) নামে এক যুবক নিজ মা-বাবাকে হত্যা করে তাদের লাশ শোয়ার ঘরে পুঁতে রেখেছে।
নিহতরা হলেন—পিতা মোহাম্মদ আলী (৭০) ও মাতা বানোয়ারা বেগম (৬০)। নিহত মোহাম্মদ আলী কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার থেকে বাবা-মাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে রাজুর বোন জরিনা খাতুন ঘরে ফিরে বিছানায় রক্তমাখা চাদর দেখতে পান।
সন্দেহ হলে ঘরের এক কোণে খোঁড়াখুঁড়ি করে আনুমানিক তিন ফুট গভীরে মা-বাবার মরদেহ মাটিচাপা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। রাজু অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এসময় রাজু তার বাবা-মাকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে বলে জানায় পুলিশ।
রাজুর বোন জরিনা খাতুন বলেন, “গতকাল থেকেই মা-বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ ঘরে এসে দেখি বিছানায় রক্তের দাগ। পরে ঘরের কোণে মাটি খুঁড়তেই লাশ দু’টি পাই।”
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, রাজু তার বাবা-মাকে হত্যা করে শোয়ার ঘরে পুঁতে রাখে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...