• অপরাধ ময়মনসিংহ
  • ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ , ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখ রাতে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৮নং ওয়ার্ড এলাকায় জনৈক মোঃ খোকন আলীর বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে মোছাঃ শিখা আক্তার (৩৮) কে গ্রেফতার করা হয়।

তিনি দরিরামপুর ৮নং ওয়ার্ডের বেপারী বাড়ীর বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অপরদিকে, ১৪ মে ২০২৬ তারিখ রাতে ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের উজানপাড়া এলাকায় রশিদ ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ আলম মিঞা (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি উজানপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এছাড়া একইদিন সকালে ত্রিশাল থানাধীন সতেরপাড়া (কেরানীকান্দা) এলাকায় জনৈক হারুনের পরিত্যক্ত পল্ট্রি মুরগির ফার্মের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে আলফাজ (২৭) নামে এক যুবককে আটক করা হয়।

তিনি আউলটিয়া এলাকার আন্দাপুকুরপাড় আদি সরকারের বাড়ীর বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৫ হাজার টাকা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর