
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ):ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া-আমিয়ান ডাংগুরী গ্রামের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল রাতের দিকে ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবর পেয়ে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নেতা ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বৈরী আবহাওয়া উপেক্ষা করে সশরীরে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আলহাজ্ব মাওলানা আজিজুল হক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও আজ বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...