
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে সড়ক পরিবহন আইন অমান্য করে মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে শালবন পরিবহনের দুই গাড়িচালককে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়। বেশ কয়েকজন দোকানদারের জব্দকৃত ফলমূল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে সহযোগিতা করে ত্রিশাল থানা পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...