
মোঃ মিজান লোহাগাড়া, (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া থানা প্রশাসনের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলার অন্যতম বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন
সিটি হাসপাতালের এডহক কমিটির প্রধান নাজেমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফুর রহমান।
হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাস্টার মুহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ জাহেদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন শেয়ার হোল্ডার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক,হাসপাতালের চিকিৎসক বৃন্দ, থানা পুলিশের সদস্য ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...