
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও এর কার্যকর ব্যবহার নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়ায় চান মিয়া মাতুব্বরের বাড়ির উঠানে এ আয়োজন করা হয়।
দশমিনা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SACP-RAINS প্রকল্পের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা মো. রিফাত সিকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় কৃষক কাজী মোহাম্মদ, কৃষক আবদুল গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব জৈব সার হিসেবে কেঁচো সার ব্যবহারে মাটির উর্বরতা বাড়ে, ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকের খরচ কমে। পাশাপাশি এর গুণগত মান নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...