
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চার বছরের শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে।
প্রায় ১৫ ঘন্টা পর শুক্রবার (৫ জুন) সকালে আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পরিবারসহ পাড়া-প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ফারজানার পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশে নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর তার পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও ফারজানাকে খুঁজে পায়নি।
শুক্রবার সকালে নলিয়া নদীর আইজপাড়া এলাকায় ফারজানার মরদেহ ভেসে উঠে।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ভেসে উঠে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু