
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ স্বল্পশিক্ষিত ও বেকার তরুণ-তরুণীদের কারিগরি কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে চাকরি প্রাপ্তি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনাতে মাস্টার ক্রাফটসপার্সন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নলখোলা এলাকায় এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
এ কার্যক্রম বাস্তবায়ন করছে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ বাংলাদেশ)। এতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংক।
জানা গেছে, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে স্যাপ বাংলাদেশ পটুয়াখালী অঞ্চলে রেস (RES) প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় স্বল্প আয়ের বেকার তরুণ-তরুণী ও প্রতিবন্ধীদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে মজুরিভিত্তিক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
প্রকল্পের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে ছয় মাসব্যাপী শিক্ষানবিশি (গুরু–শিষ্য/ওস্তাদ–শাগরেদ) মডেল চালু করা হয়েছে।
শিক্ষানবিশি প্রশিক্ষণের সুবিধাসমূহ
১.হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান।
২.জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ।
৩.প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান।
৪.নির্বাচিত শিক্ষানবিশদের চাকরি প্রাপ্তিতে সহায়তা।
৫.নিয়মিত প্রশিক্ষণার্থীদের জন্য ৬ মাসে তিন ধাপে মোট ২১ হাজার টাকা স্টাইপেন্ড ও যাতায়াত ভাতা।
৬.প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের আরপিএল (RPL) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
তবে অনিয়মিত প্রশিক্ষণার্থীরা এসব সুবিধা পাবেন না।
প্রশিক্ষণার্থী হওয়ার যোগ্যতা
১.বয়স ১৮ থেকে ৩৫ বছর (নারী, শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
২.ন্যূনতম পঞ্চম শ্রেণি পাস (এইচএসসি বা সমমানের বেশি নয়)।
৩.একটানা ছয় মাস গুরুর তত্ত্বাবধানে কাজ করার মানসিকতা।
৪.নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে। (পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার নিচে)।
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
১. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স
২. প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং
৩. মেসনারি অ্যান্ড রড ফিটিংস
৪. টাইলস অ্যান্ড মার্বেল ফিটিংস
৫. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
৬. অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন
৭. হাউসকিপিং
৮. বেকিং অ্যান্ড পেস্ট্রি প্রিপারেশন
৯. ট্যুর অপারেশন অ্যান্ড ট্যুরিস্ট গাইড
সহ মোট ২৬টি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
ভর্তি হতে ইচ্ছুক যোগাযোগ করবেন
মো. রফিকুল ইসলাম: ০১৭১৬-৬৬৬০৪
মো. তাবরিজ আহম্মেদ: ০১৭১৭-৪৯৮৪৭২
এম. এ. রাজ্জাক: ০১৬২৭-২৭৭০৯০
উল্লেখ্য, পুরো কার্যক্রম বাস্তবায়নে রয়েছে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, আর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংক।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...