
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় গণপ্রগতি সামাজিক সংগঠনের উদ্যোগে ২ মাস মৎস্য আহরণে নিষেধাজ্ঞার মৌসুমে ঈদ থাকায় জেলে পরিবারের শিশুদের মাঝে ৫ টাকা মূল্যে বাচ্চাদের ঈদ পোশাক বিক্রি করা হয় ।
রোজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার জেলে পরিবার সহ তুলনামূলক অস্বচ্ছল পরিবারের শিশুদের মাঝে
৫ টাকা মূল্যে বাচ্চাদের ঈদ পোশাক বিক্রি কর্মসূচি পরিচালনা করে ।
গণপ্রগতি সংগঠনটির এই কর্মসূচিতে অর্থায়ন করেছেন নাবিল ফ্যাশন নামে একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী নাবিল বাংলাদেশ গণপ্রগতি সংগঠনের একজন সদস্য।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এম এম বিল্লাহ বলেন, অস্বচ্ছল পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থায়ী পরিষদের সাংগঠনিক সমন্বয়কারী সালাহউদ্দিন, যুগ্ম সমন্বয়কারী জুবাইর, কার্যনির্বাহী পরিষদের শাওন, শুভ, পার্থ, সাফা, রাহাত, শরীফ প্রমুখ ।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল