
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পানির সংকটে থাকা শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় স্থাপিত গভীর নলকূপটির উদ্বোধন করা হয়। সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি) এ প্রকল্প বাস্তবায়ন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উদ্যোগের মাধ্যমে এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে ভুগছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এছাড়া বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগী পরিবারগুলোর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নিরাপদ পানির সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...