
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে তীব্র ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববারের (৫ এপ্রিল) আবহাওয়া বার্তায় জানানো হয়, দুপুরের মধ্যে এই অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই আশঙ্কার কথা জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় মাঝারি থেকে তীব্র ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও প্রবল শঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে বৈরী আবহাওয়ার কারণে যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিশেষ করে ছোট ছোট নৌযান ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...