
সাগর তালুকদার রনি, বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীরা হলেন- মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান।
ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...