
আমিনুল ইসলাম আহাদঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শামসুল হক (খোকা) মাষ্টারের এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার সকাল ৭ টায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ।
শুক্রবার বাদ এশা এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।
দেবিদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান (ফুলমিয়া) এবং দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এস আই মোঃ জয়নাল এর নেতৃত্বে নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে কুমিল্লা থেকে আগত পুলিশ বাহিনীর সদস্য এবং গ্রামের মান্যগণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুল হক (খোকা) মাষ্টার দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৭ ঘটিকায় (৭৮) বয়সে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...