
শিক্ষাসেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলার দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)” গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকালে বিদ্যালয় হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির আয়োজনে এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা। সভার সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য বিধান রায় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য সমাপন ত্রিপুরা, পাড়া কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের ভূমিদাতা মলেন কৃষ্ণ ত্রিপুরা এবং সাবেক ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরা।
টিআইবির খাগড়াছড়ি কো-অর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি-স্বাস্থ্য এর সহ-সমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে ১১ সদস্য বিশিষ্ট এসিজি কমিটি গঠন করা হয়। এতে সুনিকা চাকমা সমন্বয়ক, চন্দনা ত্রিপুরা সহ-সমন্বয়ক এবং দীনেশ কান্তি ত্রিপুরা সহ-সমন্বয়ক নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসিজির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...