
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিপর্যস্ত। আইন-শৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাপার বনানী কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতঙ্কের রাজ্য। আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। আর, অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে।
রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর শুভ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিনর হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, নাজমা আকতার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা, ড. নুরুল আজহার শামীম, আমিনুল ইসলাম মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, মো. খলিলুর রহমান খলিল, ইঞ্জিঃ মনির হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, জাহিদ হাসান, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ মুক্ত, আহাদ ইউ চৌধুরী শাহীন, এমএ সুবহান, আক্তার হোসেন দেওয়ান, নোমান মিয়া, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া, শাহমীম আহমেদ রিজভী, জুবায়ের আলম খান রবিন, মো. হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমন্ডলীর সদস্য নির্মল চন্দ্র দাস, মিজানুর রহমান মিরু, মাসুদুর রহমান মাসুম, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান প্রমুখ।
সকাল থেকেই জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন। এসময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...