
সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
নাটোর ছাড়াও এদিন ভার্চুয়ালি দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মিনি স্টেডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে।
‘এ ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে। যাতে জাতীয় পর্যায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। খেলাধুলার মধ্যদিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।’
অভিভাবকদের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আপনাদের সন্তানদের বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করুন। কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।
তিনি আরও বলেন, খেলাধুলার পাশাপাশি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারাদেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি। যাতে আমাদের দেশের যুবসমাজসহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...