
দেশের যেসব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় না, লোকসানে চলছে সেসব বন্দর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে ২৪টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে আমরা ৮টি বন্ধের প্রস্তাব দিয়েছিলাম। ইতোমধ্যে ৪টি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে ২০টি চালু থাকলেও এর মধ্যে কার্যকরভাবে চালু আছে মাত্র ১২ থেকে ১৪টি। এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে? যেখানে এক পয়সা আয় নেই। সারাবছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি।’তিনি জানান, ‘যেসব বন্দর লাভজনক ও সম্ভাবনাময়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।
পাশাপাশি কিছু নদীবন্দরও রয়েছে, যেগুলো বেসরকারি খাতে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে, সেগুলো তুলে ধরেন এবং উপদেষ্টার কাছে সেগুলোর সমাধান চান। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...