
দেশের মূল্যস্ফীতি কমছে এবং সরকারের ধারাবাহিক নীতি ও প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনে তা ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমরা যদি একদিকে টাকা ছাপাই, আর অপরদিকে বলি মূল্যস্ফীতি কমছে না- তাহলে চলবে না। আমাদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে। ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও সাড়ে ১২ শতাংশ থেকে ৯ শতাংশের আশেপাশে এসেছে। ধাপে ধাপে আরও কমে আসবে বলেই আমি আশাবাদী।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯.৩৫ শতাংশ।
নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে গভর্নর বলেন, নারীদের সাংবিধানিক অধিকার থাকলেও বাস্তবে তারা সেটি পাচ্ছেন না। ঋণ প্রাপ্তিতে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীদের মধ্যে বিতরণ হচ্ছে- যা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নারীদের ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের ওপর নির্ভর না করে। কারণ, সেখান থেকে ঋণ দিলে নতুন টাকা তৈরি করতে হয়, যা মূল্যস্ফীতির জন্য ঝুঁকিপূর্ণ।
চার দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ১১ মে পর্যন্ত মেলা চলবে। সমাপনী দিনে ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...