
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-জুলাই-আগষ্ট/২০২৪ এর ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫আগষ্ট/২০২৪ ইং তারিখ ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকায় এবছর ২১ ফেব্রুয়ারি-২০২৫ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমি মানুষের মিলনমেলা বসেনি।
তবে,বেনাপোলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান “সরগম সংগীত একাডেমি”র উদ্যোগে বেনাপোল চেকপোষ্টে (বাংলাদেশের অভ্যন্তরে) শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযগিতা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী দিনে দুই বাংলার ভাষাপ্রেমি মানুষদের নিয়ে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে মাতৃভাষা দিবস উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক- মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো না। যার জন্য এবছর বেনাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলার অনুষ্ঠান হয়নি।
আগামীদিনে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো হলে দুই বাংলার ভাষাপ্রেমি মানুষদের নিয়ে নো-ম্যান্সল্যান্ডে একুশের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত,বিগত বছর গুলোতে ২১ ফেব্রুয়ারিতে বেনাপোল নো-ম্যান্সল্যান্ড এলাকা রঙ্গীন সাজে সাজানো হতো। নো-ম্যান্সল্যান্ডে নির্মান করা হতাে, অস্থায়ী শহীদ মিনার। এ শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন দুই দেশের ভাষা প্রেমি মানুষ। এ দিনে আবেগ আর ভালোবাসায় ভাষা প্রেমিরা ভুলে যেতো তাদের দুই দেশের সীমান্ত রেখা।
এবারের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বেনাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে এই দৃশ্য দেখা যায়নি। মিলন মেলার মাধ্যমে ভারত বাংলাদেশের সরকারি প্রতিনিধি, সরকার দলিও এমপি, মন্ত্রীরা প্রতিবেশি দেশে গিয়ে শহিদ বেদিতে ফুল দিতেন, কিন্তু এবার দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকায় এবার আর সীমান্তের শূন্য রেখায় যৌথ ভাবে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান হয়নি। তবে, ভারতের পেট্রাপোল সীমান্তে ছোট পরিসরে এবং বাংলাদেশ সীমান্তেও ছোট পরিসরে সরগম সংগীত একাডেমি’র উদ্যোগে, চিত্রাঙ্কন প্রতিযগিতা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলে।
এ ব্যপারে শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, আগে ২১ শে ফেব্রুয়ারিতে বেনাপোল চেকপোষ্টের নো-ম্যান্সল্যান্ডে যৌথ ভাবে দুই বাংলার ভাষাপ্রেমি মানুষদের নিয়ে মাতৃভাষা দিবস পালন করা হতো। কিন্তু দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে, এবছর নো-ম্যান্সল্যান্ডে এ অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...