
শাহরিয়ার মিল্টন,শেরপুর : সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতিকারী গোষ্ঠী খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর।
কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...