
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুরে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। শনিবার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় বদরুল ইসলামকে ৩ লক্ষ এবং জাহাঙ্গীর আলমকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর বাঁধ, ব্রিজ ও স্থানীয় রাস্তা ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ—ইজারাদারদের দ্বন্দ্ব ও দায় এড়ানোর নামে বালু উত্তোলন বাড়ছে, যা পরিবেশের জন্য হুমকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। অবৈধ উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...