
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ নাগরিক, প্রবীণ ব্যক্তিত্ব, খেটে খাওয়া মানুষ ও নারী ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দোয়া ও সমর্থন কামনা করছেন।
সোমবার(১০ আগষ্ট) সকাল থেকে ৩নং ওয়ার্ডের বেনাপোল গ্রামের পাড়া-মহল্লায় তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
প্রচারণাকালে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং অবহেলিত এলাকাগুলোর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, নির্বাচিত হলে বেনাপোলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।
পৌরসভার সব ধরনের সেবা সাধারণ মানুষের জন্য সহজ, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করা।
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ। সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর নগরী হিসেবে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষায় কাজ করা।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং এলাকাকে মাদকমুক্ত করা।
গণসংযোগকালে এলাকার প্রবীণ ও সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরে ভালোবাসা ও সমর্থন জানান। ইমদাদুল হক ইমদাদ আরো জানান, ”বেনাপোল পৌরসভার অবহেলিত এলাকাগুলোর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ ও কালভার্টের দুর্ভোগ দূর করাই আমার মূল লক্ষ্য।
জনগণের নাগরিক অধিকার ও সকল প্রকার পৌর সুবিধা শতভাগ নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে তার এই গণসংযোগ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
সোমবারের গণসংযোগে অংশ নেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...