
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট-শরিসা ও বাবুপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী দত্তের হাট এলাকায় রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান।
জনসংযোগ কালে বিএনপির এই নেতা বলেন আমরা ধানের শীষের পক্ষে মনোনয়ন যে পাবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। বিগত দিনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছে আমরা প্রত্যাশা করছি তিনি ধানের শীষের কান্ডারী হবেন।
অপরদিকে আমাদের সিনিয়র নেতা সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু তিনিও মনোনয়ন পেতে পারেন।
ধানের শীষ যেই পাক আমরা বিএনপি করি এ দল করতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা ব্যাক্তি নয় ধানের শীষের পক্ষে ছিলাম আছি থাকব, ধানের শীষ বিজয় করতে আমরা সকলে মিলে কাজ করার প্রতিশ্রুতিতে আবদ্ধ।
নেতৃত্বে শরিসা -বাবুপাড়া – মৌরাট ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে দত্তের হাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
রাজবাড়ী -২ আসন বিএনপির আসন আমরা এ আসন থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ধানের শীষকে বিজয়ী করে উপহার দিতে চাই।
আপনারা সকলে মিলে ঐক্যবন্ধ হয়ে ধানের শীষের পক্ষে থাকবেন বাসায় আমাদের মা বোনদের ধানের শীষের কথা বলবেন আগামী দিনে আমরা সকলে মিলে একসাথে থাকলে কোন অপশক্তি মাথা চারা দিয়ে উঠতে পারবে না।
এ সময় শরিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ মন্ডল, বাহার হোসেন, সেলিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...