
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না।” তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “যে নেতা দলের প্রতীক ও আদর্শকে অসম্মান করে, তার জায়গা বিএনপিতে হতে পারে না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৃণমূলের কর্মীরা হতাশ হবে।”
মানববন্ধনে বক্তব্য দেন— ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক
জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ গোলাম মোঃ ইয়াহিয়া, উপজেলা ওলামাদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান—দলীয় প্রতীক ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।
জাহিদ আমিন বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে তিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। শহীদ জিয়ার একজন কর্মী এধরণের কথা বলতে পারে না। ধানের শীষ গনতন্ত্র ও মানবতার প্রতীক।
১৭ বছরের আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষ। সেই প্রতীককে নিয়ে কটুক্তি করা হয়েছে। এতে আমাদের অন্তরে রক্তখরণ হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা এর শাস্তি দাবি করছি।’
উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়াআ ধানীখোলা ইউনিয়নে এক মতবিনিময় সভায় বলেন, “অনেক মিষ্টি-মিষ্টি কথা বলবে, আপনাদের কাছ থেকে ভোট নিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করবে। ডা. লিটন এমপি হবেন—ইনশাআল্লাহ।
আপনারা ভোট চাইবেন, এলাকায় যাবেন, মা-বোনদের বলবেন; বহু মানুষকে ভোট দিয়েছি, দেখেছি—আমরা ডা. লিটনকে ভোট দেবো। কিসের ধানের শীষ, কিসের উমুক, কিসের কি—সব দেখে কাজ করতে হবে। আমরা ডা. লিটনকে ভোট দেবো।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...