
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য গরু জবাই করে বিক্রির চেষ্টায় অর্থদন্ড করা হয়েছে। শুক্রবার,২৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলার দক্ষিন চকযদু গ্রামের পৌর ৭নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ধামইরহাট বাজারস্থ হাটখোলা রোডে একটি অসুস্থ্য গরু জবাই করে করে রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭) এবং তার বিক্রিরও চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও থানা পুলিশকে সাথে নিয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
অভিযানে অসুস্থ গরুর মাংসসহ গরুর মালিক ও জবাইকারী উভয়েই অপরাধের কথা স্বীকার করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪(১) ধারায় তাদেরকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় অসুস্থ গরুর মাংস ও অন্যান্য সকল কিছু নদীতে খনন করে মাটিচাপা দিয়ে নিরাপদ ব্যবস্থাপনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অসুস্থ্য গরুটির মাংস কোনভাবেই স্বাস্থ্য সম্মত নয়, বিধায় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এলাকাবাসীর সচেতনতা সৃষ্টি হয়েছে।
এছাড়া রমজানে কঠোর ভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে যাতে ভোক্তারা ন্যায্যমুল্যে নিত্যপন্য ক্রয় করতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...