
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহায়তা কার্যক্রমের আওতায় ধামইরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে জলবায়ু সহনশীল অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইসএডিও’র আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইউএসডিও’র গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ২২ মার্চ থেকে ২৪মার্চ পর্যন্ত ৩দিন ব্যাপী ৭নং ওয়ার্ড মঙ্গলকোঠায় অনুষ্টিত হয়।
পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে এই কর্মশালার অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ড পর্যায়ের জনগণের মাধ্যমে স্থানীয়/তৃণমূল জনগণের প্রয়োজনীয়তা, স্বার্থরক্ষা, সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌরসভার সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকান্ডে জনগণের প্রত্যক্ষ যোগাযোগ ও অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন কাজে অংশ নেন সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, পৌর সহকারী প্রকৌশলী আবদুস সালাম,সাবেক ইউপি সদস্য শ্রী রামজনম রবিদাস,ইমাম আবু সুফিয়ান, শিক্ষক গৌরব প্রসাদ সাহা, সমাজসেবক আজিজুল ইসলাম, শফিউদ্দিন, মাসুম,সাথী রানী পাল,শ্যামলী, দুলালী মার্ডি,হোসনেয়ারা, সুধা রানী,পৌর কর আদায়কারী ও ৭নং ওয়ার্ড সমন্বয়ক মোঃ সাখায়াত হোসেন, ইএসডিও পৌরসভা সমন্বয়ক মো. মোসারফ হোসন, ওয়ার্ড আউটরিচ এন্ড মবিলাইজেশন অফিসার শাহানাজ বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর প্রেসার সাধারণ জনগণ এবং ইএসডিও প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...