
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল ‘বিএনপি’র ধামইরহাট দলীয় কার্যালয় থেকে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো.শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব মো.হানজালা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকদল নেতা রিপন প্রমুখ।
বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের পরিচালনা আবারও বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...