
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নকলায় বাসের ধাক্কায় হাসিম মিয়া (৩০) নামে এক লরি চালক নিহত হয়েছে। ওই ঘটনায় হামিদুর রহমান (৩৫) নামে লরির এক হেলপার আহত হয়েছে। আহত হামিদুরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে। নিহত হাসিম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের সামছুল হকের ছেলে।
হাসিম বিবাহিত এবং পেশায় লরি চালক ছিল। আহত হামিদুরের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদীঘি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক মালামাল নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে নকলা থেকে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই লরির চালক হাসিমের মৃত্যু হয় এবং লরির হেলপার হামিদুর গুরুতর আহত হয়। পরে হাসিম ও হামিদুরকে পুলিশ ও এলাকাবাসি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করে এবং হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...