• খুলনা দেশজুড়ে
  • নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা

নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকাল বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রেলি আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন প্রমুখ।

বক্তারা বিদেশে যেতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আলোচনা করেন। সবশেষে রেমিটেন্স যোদ্ধা দু’জনকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর