
নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ২৫ টি কারেন্ট জাল ও ৩০ কেজি পলিথিন জন্দ করা হয়েছে। এছাড়া ৩ জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নাকসি মাদরাসা বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ সদর উপজেলার নাকসি মাদরাসা বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় ২৫ টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় একলিম শেখকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ হাজার টাকা, রাজু বিশ্বাসকে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ১৫শ টাকা এবং মাসুদ মোল্যা নামে একজনকে ৮শ টাকাসহ মোট ৪ হাজার ৩শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, উপজেলার নাকসি মাদরাসা বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পলিথিনও জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত