
নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (৫ জুন) বিকেলে লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায় ধর্ষক সেলিম।
এজাহার সুত্রে জানা গেছে, আসামি সেলিম লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
এ ঘটনায় কিশোরীর মা ( আদরী বেগম) বাদী হয়ে শনিবার (৬জুন) দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ মামলার আসামি সেলিম শেখকে বয়রা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এঘটনায় লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সেলিমের নামে লোহাগড়া থানায় শনিবার অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৮। আসামি কে গ্রেফতার করে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...